ডোমজুড়ে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার - The News Lion

ডোমজুড়ে যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ       ফাঁকা মাঠের মধ্য থেকে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমজুড়ের নারনায়। জানা গেছে মঙ্গলবার দুপুরে নারনা এলাকায়ফাঁকা মাঠে যুবক-যুবতীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। মৃত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও যুবতীর শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই। এদিকে দুই যুবক যুবতীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ডোমজুড় থানার পুলিশ এইতো মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। 


পুলিশ সূত্রে খবর মৃত যুবক-যুবতীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশের দাবি মৃতদের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় খবর দেওয়ার পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান যুবক-যুবতীকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত যুবক-যুবতীর পরিচয় পাওয়া গেলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.