খুলে গেল ডুয়ার্সের বীরপাড়া চা-বাগান - The News Lion

খুলে গেল ডুয়ার্সের বীরপাড়া চা-বাগান

 


দি নিউজ লায়নঃ       অবশেষে খুলে গেল ডুয়ার্সের বীরপাড়া চা-বাগান। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে এই চা বাগান বন্ধ ছিল। শুক্রবার শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম কমিশনারের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে এই চা বাগান খোলার সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে এদিন বৈঠকে শ্রমিকদের বকেয়া ৫০ শতাংশ পরিশোধ করতে রাজি হয়েছে মালিকপক্ষ। 


তার জেরেই ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজার দিন এই চা বাগান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও চা-বাগানের মালিকানা হস্তান্তর হয়েছে বলে জানা গিয়েছে।  ২০১৯ সালের অক্টোবর মাসে চা-বাগান বন্ধ হয়ে পড়ায় এই চা বাগানের মোট ২২০০ শ্রমিক কাজ হারিয়েছিলেন।


 শুক্রবার শিলিগুড়িতে এই চা বাগান খোলার সিদ্ধান্ত হওয়ায় খুশি চা বাগানের শ্রমিকরা। আরএসপি প্রভাবিত চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বলেন, "বৃহস্পতিবার শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে বীরপাড়া চা বাগান খোলার সিদ্ধান্ত হয়েছে। চা শ্রমিকদের বকেয়া ৫০ শতাংশ দিতে রাজি হয়েছেন নতুন মালিকপক্ষ। আমরা আশাবাদী নতুন মালিক চাবাগান ভালো করে চালাবেন।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.