দুর্গা মন্দির গড়তে অর্থ সাহায‍্য মুসলিমদের, মালদায় সম্প্রীতির নজির - The News Lion

দুর্গা মন্দির গড়তে অর্থ সাহায‍্য মুসলিমদের, মালদায় সম্প্রীতির নজির

 


দি নিউজ লায়নঃ  দুর্গা মন্দির গড়তে হিন্দুদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।  ফের আরও একবার সম্প্রীতি নজির সামনে উঠে এলো মালদার চাচল থানার সিহিপুর গ্রামে। উল্লেখ্য, চাচোলের সিহিপুর বারোওয়ারি দূর্গা মন্দিরের পুনঃনির্মাণের কাজ বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে৷ আর সেই মন্দির নির্মানে আট লক্ষ টাকা বাজেট রয়েছে।


সেই টাকা জোগাড়ে এগিয়ে এসেছেন চাঁচলের সিহিপুর এলাকার সংখ‍্যালঘু  সম্প্রদায়ের মানুষেরা।  সিহিপুরের দূর্গা মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে গত রবিবার। এলাকার মানুষের সহযোগিতায় কাজ চলছে জোর কদমে । কিন্তু অর্থের অভাবে কাজ এগোনো যাচ্ছিল না বলে জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক কাজল দাস। ঠিক তখনই এলাকার মুসলিম  সম্প্রদায়ের মানুষ মন্দির নির্মাণের জন্য এগিয়ে আসেন। নির্মানের কাজে সাহায্যের হাত বাড়িতে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷ রবিবার চলছিল মন্দিরের ঢালাইয়ের কাজ। আর সেই উপলক্ষ্যে এলাকার হিন্দু মুসলিম মিলিয়ে প্রায় ৫০০ মানুষ একসাথে বসে খিচুরি ভোগ খান ।


 এদিন এই পুনঃ-নির্মীয়মান মন্দিরে এক সম্প্রীতির আলোচনা সভার আয়োজন করা হয়।ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। মন্দির কমিটির সদস্য সুভল চন্দ্র সাহা,কাজল দাস জানিয়েছেন, আমাদের মধ‍্যে ভাতৃত্বের  বন্ধন বজায় রয়েছে। মন্দিরের পুনঃ নির্মানে সবাই যে এগিয়ে এসেছেন। সিহিপুরের বাসিন্দা রানা সেখ জানিয়েছেন, এই ঘটনার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা৷ সর্বক্ষেত্রে সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতেই তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.