পথ দুঘটনায় চার জনের মৃত্যু, আহত ৮ জন
দি নিউজ লায়ন ; পথ দুঘটনায় চার জনের মৃত্যু হলো। আহত ৮ জন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা। ঘটনাটি ঘটে মেমারি থানার পালসিট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ৬ চাকা গাড়ি বর্ধমানের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও সাইকেলকে ধাক্কা মারার পরে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা মানুষজনকে ধাক্কা মারে। সেই ঘটনায় চার জনের মৃত্যু হয়। আহত হন ৮ জন।
আহতদের অনাময় সুপার স্পেশালিটি ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর। স্থানীয় সূত্রে জানা যায়, মেমারির পালসিট স্টেশন এলাকায় দুনম্বর জাতীয় সড়কের ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন মানুষ। সেই সময় একটি ৬ চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক ও সাইকেল আরোহী কে ধাক্কা মারে তারপর বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা মানুষজনকে গাড়িটি ধাক্কা মারে।
সেই ঘটনায় গুরুত্বর অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চার জনকে মৃত্যু ঘোষনা করে। আহত হন ৭ থেকে ৮ জন। বর্ধমান সদর দক্ষিণের এসডিপিও আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, “লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ও একটি সাইকেলে পরপর ধাক্কা মারে। তারপর রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষারত ব্যক্তিদের পিষে দেয় লরিটি। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যু হয়েছে এক মহিলা-সহ ৪ জনের।“

Post a Comment