পুলিশের অনুমতি ছাড়া শিলিগুড়ি শহরে ড্রোন উড়িয়ে মিছিল এবিভিপির - The News Lion

পুলিশের অনুমতি ছাড়া শিলিগুড়ি শহরে ড্রোন উড়িয়ে মিছিল এবিভিপির

 


দি নিউজ লায়ন ;    পুলিশের অনুমতি ছাড়া শিলিগুড়ি শহরে ড্রোন উড়িয়ে মিছিল এবিভিপির। বিনা অনুমতিতে শহরের লোকালয়ে ড্রোন ওড়ানোয় ড্রোন বাজেয়াপ্ত করে পুলিশ। বুধবার সকালে এয়ারভিউ মোড় থেকে পুলিশি অনুমোদন ছাড়াই মিছিলে নামে এভিভিপি। এরপরই ব্যস্ততম জনবহুল এলাকা দিয়ে শহরের কেন্দ্রে রাজপথের ওপর মিছিল থেকে ড্রোন ওড়ায় এভবিপির কর্মীরা।


 দুর্ঘটনা ঘটার আগেই পুলিশের নজরে আসে বিষয়টি। পুলিশ মিছিলকারীদের ড্রোনটিকে নীচে নামানোর  নির্দেশ দেয়। তবে মিছিলকারীরা তা না মানায় ড্রোনটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। এভিবিপি জানায় মিছিল করার জন্য পুলিশের অনুমতি ছিলনা আমাদের কাছে।


 আমার নিজেরাই মিছিল নিয়ে বেরিয়ে যাই। মিছিলে ছেলেদের উৎসাহ বাড়াতে ড্রোন ব্যবহার করা হয়। ড্রোনের কথা বলে ছেলেদের আনা হয় মিছিলে। পুলিশ জানায় ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। যেকোনো মুহূর্তে লোকালয়ে এভাবে অবিবেচকের মতো ড্রোন ওড়ানোয় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। প্রচুর যানবাহন ও বৈদ্যুতিক বতার রয়েছে খানিক অসাবধানতায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.