SARS-CoV-2 এর মোট ৭ হাজার মিউটেশনের খোঁজ পেলেন বিজ্ঞানীরা
দি নিউজ লায়ন ; এখনও পর্যন্ত করোনার মোট ৭ হাজারটি মিউটেশনের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। যার মধ্য়ে দুটি ইতিমধ্যেই দেশের দুই রাজ্যে প্রভাব ফেলেছে। ক্রমাগত বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা বিধি না মেনে চললে ভাইরাসের এই নতুন রূপটি দ্রুত সংক্রমণ ঘটাতে পারে।
হায়দরাবাদের CSIR- সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির সমীক্ষা বলছে, কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কের কারণ রয়েছে। ভাইরাসের মিউটেশন হল তার নিউক্লিক অ্যাসিড বেস বা অ্যামিনো অ্যাসিড মলিকিউলের মধ্যে পরিবর্তন।
ভাইরাসের এই ক্রমাগত পরিবর্তনকে মিউট্যান্ট বলা হয়। জানিয়েছেন ভাইরোলজিস্ট উপাসনা রায়। মিউটেশন সাধারণ আসল ভাইরাস থেকে অনেকটাই আলাদা হয়। তবে এক্ষেত্রে ভাইরাসের মিউটেশন নিয়ে অবাক হওয়ার কিছু নেই। শুধু এর চরিত্র সম্পর্কে জানা প্রয়োজন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন মহারাষ্ট্র ও কেরলে ২টি নতুন করোনার ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। একটি N440K ও অন্যটি E484Q। তবে এই দুটি স্ট্রেন দ্রত সংক্রমণ ছড়ায় কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

Post a Comment