টোটো চালককে অচৈতন্য করে টোটো নিয়ে চম্পট দুষ্কৃতীর - The News Lion

টোটো চালককে অচৈতন্য করে টোটো নিয়ে চম্পট দুষ্কৃতীর

 


দি নিউজ লায়নঃ       কান্দি মহকুমা হাসপাতাল চত্বরে  চালককে অচৈতন্য করে টোটো চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয়রা চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নরু হক শেখ নামে ওই টোটোচালকের বাড়ি বড়ঞা থানার মণিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ওই টোটোচালক এক রোগীর পরিবারের লোকজনকে হাসপাতালে আনেন। 


এরপর তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। যদিও দীর্ঘক্ষণ পর হাসপাতালে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বিষয়টি নজরে আসে। খবর দেওয়া হয় কান্দি থানায়। পুলিস এসে টোটোচালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কান্দি থানার পুলিস জানিয়েছে, ওই টোটো চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর সঙ্গে থাকা টোটোটি চুরি হয়ে যায়। কিছু টাকাও খোয়া গিয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার বিষয়টি জানার চেষ্টা চলছে। এব্যাপারে বড়ঞা টোটো ইউনিয়নের সভাপতি উজ্জ্বল চৌধুরী বলেন, উনি ইউনিয়নের নিয়ম মেনে টোটো চালাতেন।


 ইউনিয়ন থেকে তাঁর পাশে দাঁড়ানো হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাদক মেশানো কিছু খাইয়ে ওই টোটোচালককে অচৈতন্য করা হয়েছিল এবং সুযোগ বুঝে টোটো নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঠিক কী হয়েছিল তা জানার জন্য টোটো চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.