মানুষদেরকে সজাগ, সাবধান থাকতে বললেন ব্রাত্য বসু
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট একটি জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা ভুঁইয়া, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার পান্ডা, যুব তৃনমূলের সভাপতি নিশিকান্ত কর, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু কালাম বক্স সহ আরো অনেকে। যেখানে ব্রাত্য বসু বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন সব জায়গায় একটা আওয়াজ উঠেছে খেলা হবে আমি বলছি সবং এ খেলা হবে, আগামী দিনে আবার এখানে তৃনমূলের প্রার্থী জিতবে। মানুষদেরকে সজাগ, সাবধান থাকতে তিনি বলেন। তিনি আরো বলেন যে বহিরাগত বাংলার মাটিতে কোন দাগ কাটতে পারবে না।
রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া বলেন গতকাল থেকে সবং ব্লক জুড়ে প্রায় সাড়ে 12 হাজার বার্ধক্য ও বিধবা ভাতার টাকা ঢুকাতে শুরু করেছে রাজ্য সরকার।তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ।আজকের সভায় প্রচুর সাধারণ কর্মী এবং মানুষ উপস্থিত হয়েছে। মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো সবং তৃনমূলের ছিল,আগামীদিনে সবং তৃনমূলের থাকবে বলে তিনি জানান।

Post a Comment