গড়বেতায় গ্রামবাসীদের চেষ্টায় প্রাণে বাঁচলো প্রায় ৩৫টি হাতি
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় বৃহস্পতিবার প্রায় ৩৫ টি হাতি চলে আসে। ওই হাতির দল শুক্রবার ভোরে গড়বেতা থানার লেদাকামার এলাকায় যখন রেললাইন পারাপার হচ্ছিলো সেই সময় নন্দনকানন নামে একটি ট্রেন ওই রেললাইন দিয়ে আসছিল। বিষয়টি দেখতে পেয়ে গ্রামবাসীরা ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয়। হাতির দল রেললাইন পার হয়ে হদহদির দিকে যাওয়ার পর গড়বেতা মেদিনীপুর রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয় ।যার ফলে বেশ কিছুক্ষণ নন্দনকানন ট্রেন ওই এলাকায় দাঁড়িয়ে যায়।
বন দফতর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ওই হাতির দল গড়বেতা এলাকায় ঢুকেছে। সেই হাতি গুলি রেল লাইন পারিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে ।যদি গ্রামবাসীরা ট্রেনটিকে না আটকাতে তাহলে বহু হাতির প্রাণ যেত। তাই গ্রামবাসীদের চেষ্টায় পঁয়ত্রিশটি হাতির প্রাণ বাজল বলে বনদপ্তর সূত্রে জানা যায়। তাই বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় গ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে ।গ্রামবাসীদের এই উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষ ।
এর আগেও রেললাইনের উপর পারাপারের সময় হাতি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই যেভাবে পঁয়ত্রিশটি হাতি এলাকায় রেললাইন পার হচ্ছিল তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল ।গ্রামবাসীদের চেষ্টায় পঁয়ত্রিশটি হাতি প্রাণে বাঁচলো বলে স্থানীয় বাসিন্দারা জানান। অপরদিকে বৃহস্পতিবার রাত্রে একটি দাঁতাল হাতি ৬০ নম্বর জাতীয় সড়কের ধর্মা দিয়ে মেদিনীপুর শহরে ঢুকে পড়ে।মেদিনীপুর শহরে ঢুকে হাতি টি তাণ্ডব চালায়।
রাত্রি বারোটা নাগাদ বন দফতরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি করে হাতিটিকে কাবু করে। এরপর ওই হাতিটিকে মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটার জঙ্গলে নিয়ে যাওয়া হয়। প্রায় দশ ঘন্টা পরে শুক্রবার দুপুরে ওই হাতিটির জ্ঞান ফিরে। হাতিটি সুস্থ রয়েছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয় ।হাতিটিকে সুস্থ করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।সেই সঙ্গে ওই হাতিটির গতিবিধির উপর বনদপ্তর এর পক্ষ থেকে নজর রাখা হবে বলে জানানো হয়। তবে মেদিনীপুর শহরে যেভাবে ঢুকে তাণ্ডব চালিয়েছে হাতিটি তাতে রীতিমতো মেদিনীপুর শহরের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন ।

Post a Comment