হুগলির উত্তরপাড়া এলাকায় খেলা হবে কেক বিক্রি হচ্ছে দেদার - The News Lion

হুগলির উত্তরপাড়া এলাকায় খেলা হবে কেক বিক্রি হচ্ছে দেদার

 


দি নিউজ লায়নঃ          এবার কেকেও খেলা হবে।সাম্প্রতিক কালে রাজ্যে সবচেয়ে আলোচিত স্লোগান খেলা হবে।শাসক, বিরোধী সবার মুখেই শোনা যাচ্ছে এই স্লোগান।বঙ্গে ভোট মানে উৎসব, এই উৎসবে নতুন নতুন স্লোগান তৈরী হয়।আর এবার ভোটের আগেই খেলা হবে স্লোগানে পারদ চড়ছে ভোট উৎসবের।রাজনীতির কারবারিরা খেলা হবে ভিন্ন অর্থে ব্যাবহার করছেন বলে মনে করছেন অনেকে।কেউ কেউ বলছেন ভয়ঙ্কর খেলার কথা তাই রাজনৈতিক তাপ বাড়ছে খেলা হবে স্লোগানে।


তবে খেলা প্রিয়রা খেলা হবে মানে মাঠের খেলার কথা বলছেন।যেখানে একদল হারবে একদল জিতবে কিন্তু খেলা শেষে স্পোর্টসম্যান স্পিরিট নষ্ট হবে না।খেলার জগতের তারকারার ভোটের বাজারে রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন।আর মনোজ তেওয়ারী,অশোক দিন্দার মত খেলোয়াড়রা যখন মাঠে থাকবেন তখন তো খেলা হবেই।আর এই খেলা হবে ম্যানিয়া এবার কেকের মধ্যেও ঢুকে পড়ল। হুগলির উত্তরপাড়ার এক কেক বিপনি ক্রিকেট মাঠের আদলে সবুজ কেক বানিয়ে তাতে পিচ উইকেট ব্যাট বল বানিয়ে খেলা হবে লিখেছে।


বিপনির দাবী ইতিমধ্যেই এই কেকের চাহিদা তৈরী হয়েছে।কেউ বাচ্চার জন্মদিনে কেকের অর্ডার দিয়ে যাচ্ছেন আবার রাজনৈতিক দল থেকেও অর্ডার দেওয়া হচ্ছে।ভোট হতে আরো কিছুদিন দেরী তার আগেই খেলা হবে স্লোগান খেলা জমিয়ে দিয়েছে বলাই যায়।সেই সঙ্গে খেলা হবে কেক বিক্রি হচ্ছে দেদার।যার ফলে হুগলি জেলার উত্তরপাড়ার ওই কেক ব্যবসায়ী ও কেক দেদার বিক্রি  হওয়ায় খুব খুশি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.