স্ত্রী কে খুন, নাকা টেকিংয়ে গ্রেফতার স্বামী
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার রাতে গাড়ির মধ্যে স্ত্রী কে খুন করে রাস্তার ধারে দেহ ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেওয়ার সময় পুলিশের নাকা টেকিংয়ে গ্রেফতার হল স্বামী।ধৃত স্বামীর নাম শাহরুখ আহমেদ।মৃত স্ত্রী নাম হোমা কামার(২৮)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার সরবেড়িয়া বাজার এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতার নারকেলডাঙা মেন রোডের বাসিন্দা শাহরুখ আহমেদ পেশায় ফটোগ্রাফার।
কলকাতার রাজা রামমোহন সরণির বাসিন্দা হোমা কামারের সঙ্গে বিয়ে হয় আট বছর আগে।তাদের ছয় বছরের এক কন্যা সন্তান আছে।বেশ কিছু দিন ধরে শাহরুখ আহমেদের সঙ্গে তার স্ত্রী হোমা কামারের সাংসারিক অশান্তি চলছিল।বৃহস্পতিবার রাতে দুজনে গাড়ি নিয়ে বের হয়।আর গাড়ির মধ্যে হোমা কামার কে খুন করে তার স্বামী এমনি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের প্রাথমিক তদন্তে।হোমা কামার কে শ্বাস করে হত্যা এবং পরে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে।
এরপর প্রগতি ময়দান থানার বানতলা বাজারের কাছে বাসন্তী হাইওয়েতে দেহটি ফেলে দিয়ে শাহরুখ আহমেদ গাড়ি নিয়ে দ্রুতগতিতে সরবেড়িয়ার দিকে রওনা দেয়।রাত আড়াই টা নাগাদ সেই সময় সরবেড়িয়া বাজার এলাকায় নাকা চেকিং করছিল জীবনতলা থানার ওসি প্রশান্ত দাসের নেতৃত্বে এএসআই সুরজিত হালদার সহ স্পেশাল পুলিশ টিম।সায়েন্স সিটি সাইড থেকে অতিরিক্ত গতিতে ভায়োলেট কলার গাড়িটি প্রথমে পুলিশ আটক করে গাড়িতে রক্তের দাগ দেখে শাহরুখ আহমেদ কে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।
সেই সময় হঠাৎই গাড়ি নিয়ে শাহরুখ আহমেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পুলিশ প্রায় ২০ কিলোমিটার গাড়ি নিয়ে ধা করে শাহরুখ আহমেদ ও তার গাড়িটি আটক করে।এরপর পুলিশের জেরায় হোমা কামারের খুনের ঘটনার সব কিছু স্বীকার করে নেয় শাহরুখ আহমেদ।পুলিশ শাহরুখ আহমেদ কে গ্রেফতার করে।এ বিষয়ে পূর্ণ তদন্ত শুরু কেরেছে পুলিশ।এদিকে প্রগতি ময়দান থানার পুলিশ বাসন্তী হাইওয়ের রাস্তার ধার থেকে হোমা কামারের দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
Post a Comment