নাটকীয় ঢঙে জয় শ্রী রাম ধ্বনি ব্রাত্য বসুর
দি নিউজ লায়নঃ নাটকীয় ঢঙে কিছুটা ব্যঙ্গের সুরে প্রকাশ্য জনসভায় জয় শ্রীরাম ধ্বনি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু । শনিবার নদীয়ার বীরনগর লাইব্রেরী মাঠে বীরনগর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এক জনসভায় দাঁড়িয়ে ব্যঙ্গের সুরে জয় শ্রীরাম ধ্বনি দিলেন ব্রাত্য বসু ।
বেশ রসিয়ে রসিয়ে তিনি বলেন,' এবারও আমরা সংখ্যাগরিষ্ঠ হব ,জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রী আবারো মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন, জয় শ্রীরাম, আবারো মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আসা হবে, জয় শ্রীরাম । ' ওই সভায় উপস্থিত ছিলেন , রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক কোশল দেব বন্দ্যোপাধ্যায় সহ অনেকে ।
বিজেপি মুখ্যমন্ত্রী করার প্রলোভন দেখিয়ে নিজেদের দল ভারী করছে বলে মন্তব্য করেন ব্রাত্য বসু । এদিনের জনসভায় তিনি বলেন,' ইতিমধ্যেই ওরা ছয়জনকে মুখ্যমন্ত্রী, আর ১৩ জনকে উপমুখ্যমন্ত্রী করার প্রলোভন দিয়েছে । ' মানুষকে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাত্য বলেন,' ভুল করবেন না । বিজেপিকে আনবেন না ।'

Post a Comment