হিন্দিভাষী মানুষদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা রোড সংলগ্ন সাত বাঁকুড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের হিন্দিভাষী সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা তিন নম্বর ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, তৃণমূলের হিন্দিভাষী সংগঠনের নেতা গোপাল লোধা, বিনয় প্রসাদ সহ আরো অনেকে। ওই সম্মেলনে এলাকার হিন্দি ভাষী মানুষেরা শামিল হয়েছিলেন।
সম্মেলনের অন্যতম বক্তা এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন হিন্দিভাষী মানুষদের দাবি পূরণের জন্য রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই সঙ্গে হিন্দিভাষী মানুষদের উন্নয়নের জন্য একটি কমিটিও গঠন করেছেন। যে কমিটির মাধ্যমে হিন্দিভাষী মানুষদের উন্নয়নের কাজ করা হবে। সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেই কাজ করে প্রমাণ করেন যে তিনি মানুষের পাশে রয়েছেন।
তাই হিন্দিভাষী মানুষদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনেন ওই সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য হিন্দিভাষী সর্বস্তরের মানুষের কাছে তিনি আহ্বান জানান। হিন্দিভাষী সম্মেলনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কারণ এর আগে এই ধরনের হিন্দিভাষী সম্মেলনের আয়োজন করা হয় নি। তাই হিন্দিভাষী মানুষদের নিয়ে প্রথম সম্মেলনে বহু মানুষ সামিল হয়েছিলেন। সম্মেলনে উপস্থিত হিন্দিভাষী মানুষেরা তাদের কি সমস্যা রয়েছে তা তারা বিস্তারিতভাবে তৃণমূল নেতৃত্বের কাছে তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন।

Post a Comment