বিজেপি, সিপিএম, কংগ্রেসের কুৎসার জবাব দিতে আরাবুল ইসলাম ও মদন মিত্রের বাইক র্যালি
দি নিউজ লায়নঃ মঙ্গলবার তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন গোটা এলাকা জুড়ে বিশাল বাইক র্যালি করেন।কয়েক হাজার কর্মী সমর্থক সেই র্যালিতে অংশ গ্রহন করেন।তার পাল্টা হিসাবে বুধবার দুপুরে ভাঙড়ের হাতিশালা থেকে বামনঘাটা হয়ে ভোজেরহাট পর্যন্ত র্যালি করেন আরাবুল ইসলাম।হুডখোলা জিপে আরাবুলের পাশে দাঁড়ান মদন মিত্র ও ব্লক সভাপতি ওহিদুল ইসলাম।ভাঙড় বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেই কমপক্ষ্যে এক হাজার করে মোট দশ হাজার বাইক র্যালিতে অংশ গ্রহন করেছে বলে দাবি আরাবুলের।তিনি বলেন,, ‘১০টি অঞ্চল থেকে দশ হাজার বাইকে বিশ হাজার কর্মী সমর্থক এসেছেন।বিজেপি, সিপিএম, কংগ্রেসের কুৎসার জবাব দিতে এই র্যালির আয়োজন করা হয়েছে।ভাঙড়ের মানুষ তৃণমূলের সাথে আছে এটা আজ জলের মত পরিষ্কার।‘
র্যালিতে ওহিদুল ছাড়াও জুলফিক্কর মোল্লা, মোদাসের হোসেন,খইরুল ইসলাম, আরাবুলের ছেলে হাকিমুল ইসলামের নেতৃত্বে হাজার হাজার বাইক অংশ নেয়।যদিও এই র্যালির জন্য পুলিশ-প্রশাসনের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি বলে তৃণমূল সূত্রে খবর।র্যালির অন্যতম আকর্ষন ছিল প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।মদন আরাবুল প্রসঙ্গে বলেন,‘আরাবুল শুধু ‘তাজা নেতা’ নন উনি ‘তরতাজা’ নেতা।ভাঙড় সহ গোটা রাজ্যেই তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। ২০২১ সালে ২২১ টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকার গঠন করবে’।‘ভাঙড়ে জেতার জন্য যা যার দরকার সেসবও সরবরাহ করবেন বলে কথা দেন মদন। কি কি সরবরাহ করা হবে সাংবাদিকরা সেটা জানতে চাইলে মদন বলেন, ‘খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, জব কার্ড সহ যা যা দাবিদাওয়া আছে সাধারণ মানুষের তা পূরণ করা হবে।সেগুলি আমি সরবরাহ করব।‘

Post a Comment