বামেদের ১২ ঘন্টা বাংলা বনধে কোন প্রভাব পড়ে নি বর্ধমানে - The News Lion

বামেদের ১২ ঘন্টা বাংলা বনধে কোন প্রভাব পড়ে নি বর্ধমানে

 


দি নিউজ লায়নঃ    বামেদের ১২ ঘন্টা বাংলা বনধে কোন প্রভাব পড়ে নি বর্ধমানে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল। সরকারি ও বেসরকারি বাস রাস্তায় নেমেছে। ট্রেন চলাচল করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ধর্মঘটের সমর্থনে বর্ধমানে বামেদের মিছিল বের হয়। বর্ধমানের জেলা সিপিএম পার্টি অফিস থেকে মিছিল বের হয়। মিছিল পার্কাস রোড হয়ে জিটি রোড দিয়ে যায়।


 অন্যদিকে, অশান্তি  এড়ানোর জন্য সকাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে। বর্ধমানের কার্জনগেটে বাম কর্মীরা রাস্তা অবরোধ করে। অবরোধের জেরে আটকে পড়ে সরকারি ও বেসরকারি বাস। পুলিশ বনধ সমর্থকদের হটাতে গেলে উত্তেজনা ছড়ায়। মকর্মীরা পুলিশকে গোলাপ ফুল দেয়। বর্ধমান শহরের পাশাপাশি জেলার রায়নাতেও বাম কর্মী সমর্থকরা সকাল থেকেই রাস্তায় নেমেছে। 


বর্ধমান আরামবাগ রোডের মিরেপোতা বাজারে বামকর্মীরা রাস্তায় বেঞ্চ ফেলে অবরোধ করে।পুলিশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বামকর্মীদের হটিয়ে দেয় বলে অভিযোগ। দু-দলই রাস্তার পাশে দাঁড়িয়ে স্লোগান দেয়। পূর্ব বর্ধমানের গলসিতে পথ অবরোধ করে বামেরা। অবরোধ করা হয় ২ নম্বর জাতীয় সড়কে। এছাড়াও গলসি বাজার এলাকার বিভিন্ন ব্যাঙ্ক গুলিকে বন্ধ করে দেওয়া হয়। বনধের সমর্থনে মিছিল করে দোকানপাট জোর করে বন্ধ করে দেয় বনধ সমর্থকেরা। ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.