উদয়নারায়নপুরে নতুন থানা
দি নিউজ লায়নঃ হাওড়া গ্রামীণ জেলার আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে আমতা থানা এলাকার কানপুর, বসন্তপুর, আনুলিয়া, খোসালপুর,বালিচক গ্রাম পঞ্চায়েতের এলাকা এব়ং উদয়নারায়নপুর থানা এলাকার হরিশপুর ও খিলা গ্রাম পঞ্চায়েতের এলাকা নিয়ে নতুন পোঁড়ো থানার আত্মপ্রকাশ ঘটল। নতুন এই থানা নিয়ে হাওড়া গ্রামীন জেলায় থানার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ ।
যার মধ্যে উলুবেড়িয়া মহিলা থানাও রয়েছে। হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া মহকুমা পুলিশের অধীনে উলুবেড়িয়া, বাউড়িয়া, শ্যামপুর, রাজাপুর,বাগনান, আমতা, জয়পুর, উদয়নারায়নপুর থানা এলাকা। গত কয়েকমাস আগে আমতা,জয়পুর, উদয়নারায়নপুর থানা এলাকা নিয়ে নতুন আমতা ডি এস পির কার্যালয় গঠিত হয়েছে উদয়়নারায়নপুরের ভবানীপুরে।
সূত্রের খবর আপাতত পেঁড়়ো এলাকার একটি ফ্লাড সেন্টারে নতুন থানার কাজ শুরু হয়েছে। আমতা -১ নং ব্লক ও উদয়নারায়ণপুর ব্লকের মোট ৭ টি অঞ্চল এই নতুন থানার অধীনে আনা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সৌম্য রায় বলেন, নতুন থানা গঠন হ্ওয়ার কারনে সাধারণ মানুষের সাথে আরো বেশী জনসংযোগ বাড়ানো সম্ভব হবে। উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রে আরো একটি নতুন থানা গঠিত হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Post a Comment