মেদিনীপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
দি নিউজ লায়নঃ পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে সোমবার মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক সামিল হয়েছিলেন। ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায়। প্রতিবাদ মিছিলে স্লোগান ছিল কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করতে হবে, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে কেন অপদার্থ নরেন্দ্র মোদির সরকার জবাব চাই জবাব দাও, পেট্রোল-ডিজেলের ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সর্বস্তরের মানুষ এক হও।
প্রতিবাদ মিছিল এর শেষে মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌ রায় বলেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী সরকার।তাই কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে হাজার হাজার কৃষক কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লির রাজপথে আন্দোলন করছে। সেদিকে কেন্দ্র সরকারের নজর দেওয়ার সময় হয়নি। অথচ বাংলায় এসে তারা কৃষকদের বাড়িতে খেয়ে কৃষকদের বন্ধু সাজার চেষ্টা করছে। তাই সারা দেশের মানুষ এখন বিজেপির আসল রূপ দেখতে পাচ্ছে ।বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলি কে বিক্রি করে দিচ্ছে। রেলকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। এরা হলেন দেশ বিক্রি করে দেওয়ার পাটি ।
তাই এই বিজেপিকে বাংলার মাটি থেকে তিনি উৎখাত করার ডাক দেন ।তিনি বলেন মহিলারা বিজেপিকে বাংলা থেকে উৎখাত করে ছাড়বেন। বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন। তিনি ঐতিহাসিক মেদিনীপুর শহরের সর্বস্তরের মানুষকে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহবান জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান।

Post a Comment