বনধে কোন প্রভাব পড়ল না হাওড়া গ্রামীণ জেলায় - The News Lion

বনধে কোন প্রভাব পড়ল না হাওড়া গ্রামীণ জেলায়

 


দি নিউজ লায়নঃ     বাম কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে কোন প্রভাব পড়লনা হাওড়া গ্রামীণ জেলায়। যদিও শুক্রবার সকালে উলুবেড়িয়া,বাগনান, রানীহাটিতে বনধ সমর্থনকারীরা পথ অবরোধ করলেও মানুষের সমর্থন না মেলায় কিছুক্ষণের মধ্যেই রণে ভঙ্গ দেয় বনধ সমর্থনকারীরা। এদিন সকালে বাম কংগ্রেস কর্মীরা গরুহাটা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।


 সরকারি বাসের সামনে দলীয় পতাকা আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর অবরোধ ওঠে। অন্যদিকে এদিন ১৬ নং জাতীয় সড়কে রানীহাটি এবং বাগনান লাইব্রেরী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও এই দু-একটি ঘটনা ছাড়া বনধে সেভাবে প্রভাব পড়েনি গ্রামীণ জেলায়। এদিন জেলা জুড়ে দোকান বাজার যেরকম খোলা ছিল সেইরকম অফিস আদালতে হাজিরা ছিল স্বাভাবিক। অন্যদিকে অন্যান্যদিনের মত এদিন রাস্তাঘাটে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.