কোন্নগরে বাইক র‍্যালি করতে গিয়ে কালো পতাকা দেখলেন সৌমিত্র - The News Lion

কোন্নগরে বাইক র‍্যালি করতে গিয়ে কালো পতাকা দেখলেন সৌমিত্র

 


দি নিউজ লায়নঃ   কোন্নগরে বাইক র‍্যালি করতে গিয়ে কালো পতাকা দেখলেন ভাজপার যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। কালো পতাকার পাশাপাশি পড়ল ব্যঙ্গাত্মক পোস্টার। শনিবার কোন্নগরের জোড়পুকুর থেকে চাঁপদানি পর্যন্ত বাইক র‍্যালির কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার। যদিও র‍্যালিতে অনুমতি ছিল না পুলিশের। শুরু থেকেই গুরুত্বপূর্ণ জিটি রোড কার্যত অবরুদ্ধ করে গায়ের জোরে র‍্যালি করার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। দীর্ঘক্ষন জিটি রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় পথে নামেন এলাকার বাসিন্দারা।




 বিজেপি নেতা কর্মীদের তারা প্রথমে অনুরোধ করেন জিটি রোড থেকে সরে যাওয়ার জন্য।অভিযোগ ভাজপা কর্মীরা স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাদের হুমকি দেয়া হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা কালো পতাকা নিয়ে ঘটনাস্থলে চলে আসেন তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইতিমধ্যে সৌমিত্র খাঁ ঘটনাস্থলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 


সৌমিত্রকে ঘিরে ধরে কালোপতাকা দেখানো হয়। 'গো-ব‍্যাক' স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে বিজেপিতে যোগ দেওয়া উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের বিরুদ্ধেও স্লোগান দেন সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরপাড়ার বিভিন্ন জায়গায় সৌমিত্র খাঁ এবং শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক পোস্টার পড়ে। শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না থাকায় বাইক র‍্যালি না করে পদযাত্রা করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির মিছিল কোন্নগর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সেখানে শুদ্ধিকরণ করেন তৃণমূল কর্মীরা। ঝাঁটা এবং গোবর জল দিয়ে রাস্তা দিয়ে দেয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.