বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই
দি নিউজ লায়নঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত আরো দুই যুবক ,মঙ্গল বার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার ভাদুতলা ও গোদাপিয়াশালের মাঝে ৬০ নং জাতীয় সড়কে। মঙ্গলবার দুপুরে ওই পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই এক যুবকের মৃত্য হয়, আশঙ্কাজনক আরও দুই যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটর বাইকে করে তিন যুবক ভাদুতলা এলাকা থেকে শালবনির দিকে যাওয়ার পথে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে স্থানীয় মানুষেরা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। তারা কথা বলার মতো অবস্থায় নেই। ঘাতক লরি সহ চালক পলাতক।
মৃত এবং আহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে শালবনী থানার পুলিশ। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভাদুতলা এলাকায়। তবে মৃত ও আহত যুবকদের কোন পরিচয় এখনো জানা যায় নি।ওই ঘটনার ফলে কিছুক্ষন ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।শালবনি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Post a Comment