গৃহবধূ ও যুবকের জোড়া অস্বাভাবিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া - The News Lion

গৃহবধূ ও যুবকের জোড়া অস্বাভাবিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া

 


দি নিউজ লায়নঃ    মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত পাশাপাশি দুই থানা এলাকায় জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিকেলে গভীর শোকের ছায়া নেমে এলো। প্রথম ঘটনাটি ঘটে খরগ্রাম থানার খরর্সা এলাকায়। এদিন বাড়ির মধ্যে থেকে তৃষ্ণা মন্ডল (২৬)নামের গৃহবধূর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়।


 মূলত পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। দ্বিতীয় ঘটনাটি ঘটে পাশের গ্রাম বড়োয়া থানার মাঝিয়ারা এলাকায়। সুপ্রিয় লেট (২২) নামের ওই যুবকের বাড়ির মধ্যে থেকে অস্বাভাবিক অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জোড়া মৃত্যুর ঘটনায় দুই গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.