আগুনে ভস্মিভূত একটি বাড়ি
দি নিউজ লায়নঃ বিধ্বংসী আগুন ভষ্মিভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। সাত সকালে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। ঘটনাটি নবদ্দীপ থানার যোগনাথ তলার।
সুত্রে খবর ওই এলাকার বাসিন্দা সোমতীর্থ ভট্টাচার্য তার বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে একাই থাকতেন। তার অনুপস্থিতিতে আজ সকালে হঠাৎই তার বাড়িতে আগুন লেগে যায়। এলাকার মানুষ আগুনের ধোঁয়া দেখতে পান। প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ এখন কিভাবে জানা যায় নি।

Post a Comment