পঞ্চম বর্ষ ডেবরা গ্রামীন উৎসবের উদ্বোধন করলেন মদন মিত্র - The News Lion

পঞ্চম বর্ষ ডেবরা গ্রামীন উৎসবের উদ্বোধন করলেন মদন মিত্র

 


দি নিউজ লায়নঃ     শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চম বর্ষ ডেবরা গ্রামীণ উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডেবরা গ্রামীণ উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।ওই অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন সমাজসেবী গোপাল সাহা,সৌরভ চক্রবর্তী,আলোক আচার্য,বিবেকানন্দ মুখোপাধ্যায়,মেলা কমিটির সভাপতি  সীতেশ ধাড়া  ও সম্পাদক অশোক কুমার রায়।


 ডেবরা হরিমতী বিদ্যালয় প্রাঙ্গনে ডেবরা গ্রামীন উৎসবের উদ্বোধন করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র বলেন এই উৎসব হল প্রানের উৎসব।এই উৎসবে তিনি সকল কে সামিল হওয়ার আহ্বান জানান।তিনি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সকল কে মেলায় এসে আনন্দ উপভোগ করার আবেদন জানান।


আগামী ৫ ই মার্চ পর্যন্ত মেলা চলবে।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মেলা প্রাঙ্গনে প্রতিদিন বিভিন্ন অভিনেতা ও শিল্পীরা আসবেন বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়।মেলার সার্বিক সাফল্য কামনা করে মেলা প্রাঙ্গনে আসা সকল কে মদন মিত্র অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.