প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ লাউদোহায়
দি নিউজ লায়ন ; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ । রবিবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় লাউদোহার ঝাঁঝরা কলোনি এলাকায় ।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সুমন্ত মন্ডল ,ব্লক সভাপতি রাজীব রায় সহ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা । বিক্ষোভ শেষে ঝাঁঝরা- পাণ্ডবেশ্বর রাস্তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় ।
ছাত্র নেতা রাজীব রায় জানান গত কয়েকদিনে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে পেট্রোল -ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির হয়েছে । দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ । বিজেপি ভোটের আগে ''আচ্ছে দিন" আনার প্রতিশ্রুতি দিয়েছিল । কর্পোরেট সংস্থা গুলির স্বার্থ দেখতে গিয়ে সাধারণ মানুষকে ভাতে মারছে এই বিজেপি সরকার । দাম না কমানো পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলেও জানান রাজিব বাবু ।

Post a Comment