মিছিল শুরুর আগে কালো পতাকা ঘিরে চাঞ্চল্য, রাজীবকেও দেখানো হয় কালো পতাকা
দি নিউজ লায়নঃ "আর নয় অন্যায়" এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার সকালে এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল হাওড়া সদর বিজেপি। হাওড়ার ডোমজুড় মন্ডল ৩ এর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়।
দূর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েত ২ এর অভয়নগর কালীর মাঠ থেকে মিছিলের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিল শুরুর আগে এলাকায় দেখা যায় কালো পতাকা। তাতে লেখা ছিল "মীরজাফর দূর হটো"।
এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভয়নগর বাজারে এদিন বেশ কিছু কালো পতাকা লাগানো হয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। কিছু মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। অভয়নগর জাটিবাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়। বালি-দূর্গাপুর পঞ্চাননতলায় শেষ হয় ওই মিছিল।

Post a Comment