গঙ্গাসাগর বক্ষে মহা যঞ্জ, বাংলার ধর্মীয় একাগ্রতা ও সম্প্রীতি রক্ষা, আরও একবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের গঙ্গাসাগর তটে এক মহা যঞ্জের আয়োজন করেন সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা।এদিন সকাল ৯ টায় পবিত্র গঙ্গাসাগরের বুকে বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার ধর্মীয় একাগ্রতা ও সম্প্রীতির রক্ষা এবং তৃতীয় বারে তৃণমূল কংগ্রেসের জয়,আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেন হয় তার মহা যঞ্জ করা হয় এবং প্রার্থনা করা হয়।এদিন এই মহা যঞ্জে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর জনকল্যান ব্রাহ্মন সমিতির প্রধান পুরোহিত,সাধুসন্ত, স্বামী মৃণাল কান্তি মিশ্র মহারাজ।
স্বামী মৃণাল কান্তি মহারাজ জনগনের কাছে আর্জি করেন তারা যেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী পদে বেছে নেন এবং বাংলায় পুনরায় মা মাটি মানুষের সরকার গঠিত হয়।
সাগর কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা বলেন উন্নয়নের স্বার্থে, বাংলার ধর্মীয় একাগ্রতা ও সম্প্রীতির রক্ষা এবং তৃতীয় বারে তৃণমূল কংগ্রেসের জয়,আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেন হয় তার মহা যঞ্জের আয়োজন করে প্রার্থনা করা হয়।পাশাপাশি নারায়ণ সেবা দেওয়া হয়।এ দিনের মহা যঞ্জে ব্রাহ্মণ সমিতির ১৩০ জন পন্ডিত,পুরোহিত এবং প্রায় ৫ হাজার স্থানীয় মানুষজন সেবায় অংশগ্রহণ করে এবং প্রসাদ গ্রহণ করে।

Post a Comment