মহানন্দা অভয়ারণ্যে শুরু পাখি শুমারী, রাজ্যের পাখি বিশেষজ্ঞদের নিয়ে একটি দল চালাবে শুমারি - The News Lion

মহানন্দা অভয়ারণ্যে শুরু পাখি শুমারী, রাজ্যের পাখি বিশেষজ্ঞদের নিয়ে একটি দল চালাবে শুমারি

 


দি নিউজ লায়নঃ    মহানন্দা অভয়ারণ্যে শুরু পাখি শুমারী।সারা দেশে ১৩০০ প্রজাতির পাখি রয়েছে তার মধ্যে প্রায় ৮৫০-৯০০প্রজাতির পাখিদের ঠিকানা পশ্চিমবঙ্গ।তার ওপর শীত থেকে বসন্তের সময়কাল জুড়ে বিদেশী পরিযায়ী পাখিরা উত্তরে পছন্দের জায়গা খুঁজে নেয়। এবারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে মহানন্দা অভয়ারণ্যে পাখি সুমারী শুরু করতে চলেছে মহানন্দা অভয়ারণ্য।শনিবার থেকে তিনদিনব্যাপী বার্ড ফেস্টিভ্যালের মধ্য দিয়ে বার্ড ওয়াচার্স ও পক্ষি বিশেষজ্ঞদের নিয়ে শুকনা বনবিভাগের তত্ত্বাবধানে পাখি শুমারির কাজ চলবে মহানন্দা অভয়ারণ্যে।


 এদিন শুভ সূচনার পর প্রধান মুখ্য বনপাল বনপ্রাণ বিনোদ যাদব জানান এবারে প্রথম মহানন্দা অভয়ারণ্যে বার্ড ফেস্টিভ্যাল হচ্ছে। মহানন্দা অভয়ারণ্যের আওতায় থাকা সমতল ও পাহাড় মিলে লাৎপাংচার, সমতলের তিস্তার পার্শ্ববর্তী বণাঞ্চল ও রঙটঙ সহ আরও দুই এলাকায় পাখিদের গণনা করা হবে এই তিনদিনে।এই কাজে ২০জনের একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। তারাই সকাল ও রাতে বনাঞ্চল ঘুরে তার রিপোর্ট দেবেন। সে মোতাবেক প্রজাতি গত ভাবে পাখিদের সংখ্যার রেকর্ড তৈরি হবে। পিসিসিএফ উত্তর বিপিন কুমার সুদ বলেন দলে ১৬জন পক্ষী পর্যবেক্ষক অর্থাৎ ওয়াচার্স থাকছে, ৬-৭জন পক্ষী বিশেষঙ্গ রয়েছেন এছাড়াও দক্ষ বনকর্মী ও পাখি প্রেমী সংগঠনের সদস্যরা থাকছেন।মহানন্দা অভয়ারণ্যে ১৫০প্রজাতির পাখির বিচরণ ক্ষেত্র বলে শেষ শুমারিতে উঠে এসেছিল। 


পক্ষী বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায় চৌধুরী জানান ১৯৯৭-৯৮এ শেষ মহানন্দা অভয়ারণ্য সহ উত্তেরর বনাঞ্চল ভিত্তিক প্রজাতিগত ভাবে পাখিদের ডকুমেনটেশন হয়। তারপর আর তা হয়নি। সম্প্রতি জলাশয় লাগোয়া জলাভূমিতে বিচরণ করা পাখিদের সমীক্ষা হয়।শুমারিতে এসেছে এক লক্ষ পাখি রয়েছে গোটা পশ্চিমবঙ্গের জলাভূমিতে। উত্তরের বনাঞ্চল জীববৈচিত্র্য গত ভাবে উল্লেখযোগ্যতার কারনেই এরমধ্যে অধিকাংশ প্রজাতির পাখি এখানে রয়েছে। এবারে পরিযায়ী পাখি শুমারীর মধ্য দিয়ে পাখিদের ডকুমেনটেশনের দিকেও নজর দিচ্ছে বনবিভাগ। বার্ড ফেস্টিভ্যাল উপলক্ষে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানায় বনদপ্তর। ফেস্টিভ্যাল উপলক্ষে বিভিন্ন রেঞ্জ ও স্কোয়ার্ড এর সাতটি ট্যাবলো রয়েছে এখানে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.