উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড ইউনিট চালু
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড ইউনিট চালু। শনিবার তার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন উত্তরবঙ্গের করোনা ওএসডি সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য,রুগী কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচায্য, মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ও প্রিন্সিপাল। মোট ১০০শয্যা বিশিষ্ট এই কোভিড ইউনিট।
উত্তরবঙ্গ করোনা ওএসডি ডাঃ সুশান্ত রায় জানান ১০০শয্যা বিশিষ্ট কোভিড ইউনিটে পৃথক সিসিইউ ও এইচডিইউ ব্লগ ও জেনারেল ওয়ার্ড থাকছে। সিসিইউ ও এইচডিইউতে আপদত ৮টি করে শয্যা থাকছে। ২৪ঘন্টা রুগীদের দেখভালের জন্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা থাকবেন। তবে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় প্রথম দিনে রুগীশূন্য ছিল মেডিকেলের কোভিড ইউনিট।

Post a Comment