পুলিস আধিকারিকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
দি নিউজ লায়নঃ খোদ পুলিস আধিকারিকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এদিন বহরমপুর এর ইন্দ্রপ্রস্থ এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই ঘটনা বলে প্রতিবেশীরা জানান। সব মিলিয়ে প্রায় সাত ভরি সোনার নানান ধরনের গয়না সহ নগদ ৩৫-৪০ হাজার টাকা ও দামি বাসনপত্র নিয়ে চম্পট দেয় এ ডাকাত দলটি। প্রসঙ্গত, পুলিশ আধিকারিক চিনময় মজুমদার কর্মসূত্রে নওদা থানায় দায়িত্বপ্রাপ্ত।
পাশাপাশি তার স্ত্রী ও মা কয়েকদিন ধরে আত্মীয়ের বাড়িতে থাকায় ঐ পুলিস আধিকারিকের বহরমপুর এর বাড়িতে কেউ ছিলেন না।ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে ঢাকার দলটি বাড়িতে হানা দিয়ে এই ভয়াবহ কান্ড ঘটাতে সক্ষম হয়েছে বলেই প্রতিবেশীরা জানান। পুলিশ জোর কদমে ওই ঢাকার দলটির খোঁজে তল্লাশি শুরু করেছে।স্বাভাবিকভাবেই পুলিস আধিকারিকের বাড়িতে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ঘটনার পরই পুলিশ ওই বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Post a Comment