বামেদের বনধের কোনো প্রভাবই পরল না জেলায় - The News Lion

বামেদের বনধের কোনো প্রভাবই পরল না জেলায়

 


দি নিউজ লায়নঃ      বামেদের বনধের কোনো প্রভাবই পরল না জেলায়। বিভিন্ন জেলায় গুন্ডামি গাজোয়ারি করেও তেমন কোনো প্রভাব ফেলতে পারল না বামেদের ডাকা বারো ঘণ্টার বনধ। স্বাভাবিক রইল জনজীবন। খুলল দোকান বাজার। চলল গণপরিবহন। বেশ কিছু জায়গায় বাম নেতাকর্মীদের হটিয়ে দিলেন সাধারণ মানুষ। শুক্রবার ভোর থেকেই পথে নেমে বনধ সফল করার চেষ্টা করেন বাম নেতাকর্মীরা। হাওড়া,হুগলি, দুই 24 পরগনায় বিক্ষিপ্তভাবে রেল এবং সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। যদিও কোথাও এই অবরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অবরোধকারীদের হটিয়ে দেয়। হাওড়ার পাঁচলা,সলপ,ডোমজুড় এবং বালিতে গায়ের জোরে বনধ করার চেষ্টা করেন বনধ সমর্থনকারীরা।


 ক্যাপ চালককে মারধর করে সিপিএম নেতা কর্মীরা। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। বালিতে অবরোধের চেষ্টা হলে দ্রুত পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। হুগলির হিন্দমোটর, কোন্নগর এবং শ্রীরামপুরে বাম-কংগ্রেস কর্মীরা অবরোধের চেষ্টা করে। তবে সেখানেও মিনিট দশেকের বেশি অবরোধ স্থায়ী হয়নি। আসানসোল দুর্গাপুরে ব্যাপক গুন্ডামি করে সিপিএম। ব্যাপক মারধর করা হয় এক বাইক আরোহীকে। একাধিক জায়গায় বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘদিন পর শুক্রবার থেকে বিভিন্ন স্কুল খুলেছে আর এদিন ই বনধ সমর্থনকারীরা স্কুল বন্ধের চেষ্টা করে। যদিও তাতে তারা সফল হয়নি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদায় টোটো ভাঙচুরের অভিযোগ ওঠে  বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। 


আলিপুরদুয়ারে পরীক্ষার্থীদের বাস আটকে দেয় তারা। যদিও পাল্টা পরীক্ষার্থীদের প্রতিবাদে বাস ছাড়তে বাধ্য হয় তারা। একই ছবি দেখা যায় হুগলির পান্ডুয়া স্টেশনে। সেখানেও  নিত্যযাত্রীরা অবরোধকারীদের হটিয়ে দেয়।  এছাড়া বনধের কোনো প্রভাব পড়েনি হুগলি হাওড়া উত্তর 24 পরগনা আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে। হলদিয়া শিল্পাঞ্চলেও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কাজকর্ম হয়েছে। ব্যাংক পোস্ট অফিস খোলা ছিল। সমস্ত সরকারি অফিসে প্রায় 100 শতাংশ হাজিরা ছিল এদিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.