আচমকা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে সরব 'দেশে সেরা পশ্চিমবঙ্গ'
দি নিউজ লায়নঃ ফের সকলকে চমকে দিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েকদিনের জেলা সফর শেষ করে বর্ধমান, দিনাজপুরের পরে মালদার জনসভা শেষ করে হেলিকপ্টারে করে আকাশপথে কলকাতা ফেরার পথে সটান নেমে পড়েন বহরমপুরে। সেখানে ব্যারাক স্কোয়ার ময়দানে অস্থায়ী মঞ্চের চারিপাশে ঘুরে দেখার পরে জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে কথাবার্তা সেরে কয়েক মুহূর্তের জন্যও সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানেই একাধিক তাৎপর্যপূর্ণ কথার মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তিনি। একদিকে এদিন যখন রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনশৃঙ্খলা নিয়ে একের পর এক অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী কে অভিযোগ তুলে নানানভাবে বিঁধেছেন।
তখন যাবতীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত রাজ্যের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা অভিযোগ কে নস্যাৎ করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর এ বলেন, বাংলা আইন-শৃঙ্খলা অনেক ভালো, সারাদেশে এই রাজ্য আইনশৃঙ্খলা সর্ব সেরা"। পাল্টা বিজেপিকে এক হাতে নিয়ে যোগীর পরিচালিত উত্তর প্রদেশ রাজ্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন," উত্তরপ্রদেশের কেবল পুলিশ নয়, সেখানে সাংবাদিকরাও খুন হয়। অথচ তার তুলনায় আমাদের এই রাজ্য অনেক ভাল অবস্থানে রয়েছে"।এদিন অমিত শাহ তার সভা থেকে রাজ্য সরকারের দিকেে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, মানুষকে ভোট দিতে দেবেন না ?বিজেপিকে আটকে দেবেন? ভোটের দিন মানুষকে সমস্যায় ফেলবেন? কোন 'মাই কা লাল'এর হিম্মত নেই ভোটে প্রভাব ফেলবে।
আপনারা বাড়ি বড়ি গিয়ে পরিবর্তনের স্লোগান তুলুন।রাজ্যের অসহযোগিতার জন্য কৃষকেরা টাকা পাচ্ছেন না। কৃষকেরা টাকা পেলে সবাই মোদীকে ভোট দেবেন? আরে দিদি, মোদী আপনাকে অনুপ্রবেশ ইস্যুতেই সরিয়ে দেবেন।তাঁর অভিযোগ, গুন্ডা দিয়ে ভোট করবেন মমতা। গুন্ডাপ্রমুখের সঙ্গে বিজেপির পার্টিপ্রমুখ লড়াই করবেন। দিদির ভোটে জেতার জন্য আপনাদের দরকার নেই। তাঁর গুন্ডা রয়েছে।এদিন মমতা মালদা থেকে কলকাতায় ফিরছিলেন। তখন তাঁর কাছ থেকে অমিত শাহর অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
অমিত শাহ রাজ্যে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, যে কোনও রাজনৈতিক দল আসবে প্রোগ্রামে। এটা নিয়ে প্রত্যেকের অধিকার আছে আসার। আমি এটা নিয়ে কোন মন্তব্য কবর না"। মুখ্যমন্ত্রী পরক্ষনেই এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক বাতাবরণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন,"মুর্শিদাবাদ জেলাতে তো একসময় খুনোখুনি, বোমাবাজি চলতো,এটা একটা ফ্যাক্টার হয়ে গিয়েছিল ৷ কিন্তু আস্তে আস্তে মানুষও বুঝছে প্রশাসনও সক্রিয় হচ্ছে"। অন্যদিকে পরিশেষে মুর্শিদাবাদের বেলডাঙা বিজেপির রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হলে তিনি তৎক্ষণাৎ বলেন,বিজেপির রথ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না"।এই বলেই পুনরায় মুখ্যমন্ত্রী হেলিপ্যাডের দিকে এগিয়ে যান এবং মুর্শিদাবাদ ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন"।

Post a Comment