কৃষক সংগঠনের চাক্কা জ্যাম, তৃণমূলের সমর্থন যাত্রা,তারই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি আগমন
দি নিউজ লায়নঃ মালদা সফর সেরে আজ দুপুর দুটোর পর নদিয়ার নবদ্বীপে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজকের এই জনসভা ছাড়াও কর্মসূচীর মধ্যে ছিল নবদ্দীপ মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান দর্শন। সেখানে প্রথমে পুজো দিয়ে তারপর গোশালা গো পুজো করেন এবং মন্দিরের প্রসাদ ভোগ গ্রহণ করেন।
জেপি নাড্ডা নদীয়া সফর ঘিরেরাজনৈতিক দল ছাড়াও নবদ্দীপ বাসীর মধ্যে আনন্দের উদ্দীপনা লক্ষ্য করা যায়। গোটা মন্দির চত্বরসহ নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছিলো। তারপর যখন তিনি মন্দির থেকে চোটির মাঠে সভা করতে যান। চরম ব্যস্ততার মধ্য দিয়েই প্রশাসন থেকে মন্দির কর্তৃপক্ষ প্রত্যেকে। আজকের জনসভায় উপস্থিত থাকতে দেখা গেলো সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক কৈলাশ বিজয় বর্গী, সহ-সভাপতি মুকুল রায়,রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তথাগত জয়প্রকাশ সহ প্রায় সব রাজ্য স্তরের নেতৃবৃন্দকে।
এবাদেও নদীয়ার রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি দক্ষিণ জেলা সাংগঠনিক সভাপতি অশোক চক্রবর্তী, সদ্য যোগদান করা প্রাক্তন রাজ্য মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য, রানাঘাটের প্রাক্তন পৌর প্রশাসক সহ বিজেপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment