হাসপাতাল থেকে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে গুরুতর জখম ১৪
দি নিউজ লায়নঃ পরিবারের অসুস্থ সদস্যকে হাসপাতাল থেকে দেখে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন ১৪ জন। এই ঘটনায় কান্দি মহকুমার অন্তর্গত সালার কান্দি- রাজ্য সড়কে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আহতরা সবাই একই পরিবারের সদস্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালার থানার মাখালতোলা গ্রামের কয়েক জন একই পরিবারের কয়েকজন বাসিন্দা ও গ্রামবাসী মিলে পরিবারের অসুস্থ ১ সদস্যকে দেখতে গিয়েছিলেন শালিন্দায়। ফেরার সময় তাঁরা একটি মোটর চালিতে ভ্যানে ওঠেন। কান্দরা এলাকায় একটি ছোট গাড়িকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মোটর ভ্যানটি। দুর্ঘটনায় চালক সহ ১৪ জন জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

Post a Comment