পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে টেট উত্তীর্ণ হবু শিক্ষকদের বিক্ষোভ - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে টেট উত্তীর্ণ হবু শিক্ষকদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ    দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করে পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ।যার ফলে নির্বাচনের মুখে কিছুটা হলেও সস্থি ফিরে পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।কিন্তু সরকারের সদিচ্ছা থাকলেও কয়েকজন আমলাদের জন্য নির্বাচনের মুখে সমস্যায় পড়তে চলেছে  রাজ্য সরকার। ১৭ ই ফেব্রুয়ারি বুধবার বেলা ১১  টার সময় বিকাশ  ভবন থেকে  বিজ্ঞপ্তি জারি করা হয় বুধবারই টেট উত্তীর্ণ  


হবু শিক্ষক দের  নিজেদের জেলায় প্রাথমিক শিক্ষা সংসদে কাউন্সিলিং এর জন্য হাজির হতে হবে।তাই যাদের নাম টেট উত্তীর্ণ হিসাবে পর্ষদ  প্রকাশ তারা বুধবার পশ্চিম মেদিনীপুর  জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে গিয়ে কাউন্সেলিং এর জন্য প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে লাইন দিয়ে দাঁড়ায়।অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ১৭০০ হবু শিক্ষক কাউন্সেলিং এর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে।কিন্তু বিকাশ ভবন থেকে মাত্র ৯৭ জনের নামের তালিকা কাউন্সেলিং এর জন্য পাঠায় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে।বিষয়টি জানা জানি হওয়ায়  বুধবার বিকাল থেকেই চরম উত্তেজনা  ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য কোতোয়ালী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে।বুধবার রাত্রি সাড়ে সাত টা পর্যন্ত অবস্থা নিয়ন্ত্রণে আসেনি।


ঝাড়গ্রাম,গোপীবল্লভপুর,লালগাড়, বিনপুর,নয়াগ্রাম, বেলদা,দাঁতন,ঘাটাল,দাসপুর সহ অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হবু প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ও তাদের পরিজনেরা সমস্যায় পড়েছেন। তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।তবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এর আধিকারিক রা ওই বিষয় নিয়ে কোন কেউ মন্তব্য করতে চান নি।ওই ঘটনার জন্য এক শ্রেণীর আমলাকে দায়ী করেছেন হবু শিক্ষক দের অনেকেই।তাই কি ভাবে ওই জটিলতা থেকে পর্ষদ এর আধিকারিক রা বুধবার  কীভাবে মোকাবিলা করে তা নিয়ে  চলছে আলোচনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.