দুয়ারে সরকার প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য হাওড়া জেলায় - The News Lion

দুয়ারে সরকার প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য হাওড়া জেলায়

 


দি নিউজ লায়নঃ    রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য পেল হাওড়া জেলা প্রশাসন। পাঁচ দফা দুয়ারে সরকারের শিবিরের শেষে বেশিরভাগ উপভোক্তাদের সমস্যার সমাধান হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। গেলা প্রশাসন সূত্রে খবর জেলায় ১২৭৫ দুয়ারে সরকার শিবিরে ১০ লক্ষ ১৭ হাজার ৫৬৭ উপভোক্তা বিভিন্ন প্রকল্পের আবেদন করেছিলেন।


 যার মধ্যে ১৫ হাজার ৩৭৪ জন ১০০ দিনের কাজ, ৭৯৭ জন মানবিক, ৪৫ হাজার ৯৫৯ জন জাতি শংসাপত্র,৫৩৫ জন শিক্ষাশ্রী, ২৫ হাজার ২৯০ জন কৃষক বন্ধু, ১৮ হাজার ৩৬৬ জন কন্যাশ্রী, ৫ হাজার ১২৮ জন রূপশ্রী, ২৬ হাজার ১৪১ জন ঐক্যশ্রী,১ হাজার ২০০ জন তপশিলি বন্ধু ও ৫ লক্ষ ৯৯ হাজার ৬৫৬ জন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসেছেন।


এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার মুখপত্র সুকান্ত পাল জানান যারা এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছিলেন তারা এসে দেখে যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পে বাংলার মানুষ কিভাবে উপকৃত হয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.