বেলদা বাস টার্মিনাস-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

বেলদা বাস টার্মিনাস-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ      বেলদাবাসীর  দীর্ঘদিনের দাবি ছিল বেলদায় বাস স্ট্যান্ড তৈরি করার ।সেই দাবি মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল এর মাধ্যমে বেলদা বাস টার্মিনাস এর  আনুষ্ঠানিক শিলান্যাস করেন।বেলদায় বাস টার্মিনাস এর শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাওসার আলী,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সমাজসেবী মিহির চন্দ সহ আরো অনেকে।


বেলদা স্টেশন এর কাছে ১,৩২ একর জমির উপর তৈরি হবে বেলদা বাস টার্মিনাস। পূর্ত দপ্তরের জায়গার উপর ওই বাস টার্মিনাস টি তৈরি হবে। নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ বলেন ২০১৬ সালে তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উন্নয়নে নারায়ণগড় বিধানসভা এলাকায় কাজ করেছেন। দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্র থেকে সূর্যকান্ত মিশ্র সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এলাকার কোনো কাজ করেনি। যদি তিনি সেই সময় কোন কাজ করে থাকতেন তাহলে এত সমস্যা দেখা দিত নি।


 তিনি আরো বলেন  বেলদায় অডিটোরিয়াম তৈরি করা হবে। যার জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে দু কোটি ৩৫লক্ষ টাকা বরাদ্দ করে নবান্নের কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে ।এছাড়াও ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভ্যাট তৈরি করা হবে। যেখানে বেলদা এলাকার ব্যবসায়ীরা নোংরা আবর্জনা ফেলতে পারবে। খুব শীঘ্রই বাস টার্মিনাস তৈরির কাজ শুরু হবে ।আগামী দিনে আরো উন্নয়ন হবে ।কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। তাই  বেলদার বাসিন্দাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে তিনি খুশি বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.