বিজেপিকে হনুমানের দল বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক বেচারাম মান্না - The News Lion

বিজেপিকে হনুমানের দল বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিধায়ক বেচারাম মান্না

 


দি নিউজ লায়নঃ     শনিবার তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার গোয়ালতোড় কলেজ ময়দানে কেন্দ্র সরকারের কৃষকবিরোধী  কৃষি আইন বাতিলের  দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের রাজ্য সভাপতি বিধায়ক বেচারাম মান্না,তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতি ,বিধায়ক দিনেন রায়,বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।ওই প্রতিবাদ সভায় বিধায়ক বেচারাম মান্না তার ভাষণে বিজেপি কে হনুমানের দল বলে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তার ভাষণে বলেন নরেন্দ্র মোদী বিশ্বের সেরা মিথ্যাবাদী।ওর মতো আর কেউ মিথ্যাবাদী নেই।


পুঁজিপতিদের জন্য কেন্দ্র সরকার কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে।ওই কৃষি বিল কৃষাকবিরোধী, কৃষকদের পথে বসাবে।তাই ওই কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন করছে ।তৃণমূল কংগ্রেস কৃষক দের আন্দোলন কে সমর্থন করে আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছে।নরেন্দ্র মোদী ও বিজেপি পুঁজিপতিদের দালাল।তিনি বলেন ইংরেজরা যে ভাবে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করেছিল,ঠিক একই কায়দায় ওই কৃষি বিল পাস করিয়ে কৃষকদের সব কিছুই নরেন্দ্র মোদী  কেড়ে নিতে চাইছে।তাই ওই কৃষি বিল বাতিলের দাবিতে তৃনমূলের আন্দোলন বলে তিনি জানান।সেই সঙ্গে তিনি আরো বলেন যে  ষাঁড় যেমন লালসালু দেখলে ছুটে পালায় ,তেমনি স্বাস্থ্যসাথী ও খাদ্য সাথী কার্ড দেখালে বিজেপি পাগলা ষাঁড় এর মতো ছুটে পালাতে শুরু করে।


 তিনি আরো বলেন যে বিজেপি বলেছিল প্রতিটি মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে, কিন্তু বিজেপি কর্মীরা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাদের একাউন্টে ১৫ পয়সা ঢুকেছে। জয় শ্রীরাম বলে পেট ভরে না বলে এখন বুঝতে পারছে বিজেপি কর্মীরা । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেওয়া বিনা পয়সায় চাল খেয়ে তারা পেটভর্তি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য কোন রাজনীতি দেখেননা। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প রাজ্যে চালু করেছেন প্রতিটি মানুষের জন্য  তা সত্ত্বেও বিজেপি তাদের চোখে উন্নয়ন দেখতে পাইনি। তবে বাংলার মানুষ ওদেরকে উপযুক্ত জবাব দিবে । তিনি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য উন্নয়নের কাজ করেছে। 


বিজেপি নেতারা স্বাস্থ্য সাথী কার্ড কে ভাঁওতাবাজি বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচিতে গিয়ে বিজেপি নেতারা লাইন দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছেন এর থেকে লজ্জার কি হতে পারে। নিরব মোদী, বিজয় মালিয়া কে দেশ থেকে পালাতে সাহায্য করেছে নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদী  কিন্তু একটা মানুষকে  চাকরি দিতে পারেনি। ওরা এখন গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় বলে চিৎকার  করছে।বিজেপি নেতারা  গরুর দুধ থেকে সোনা পায়। তিনি বলেন বিজেপি হিন্দু ধর্মের কলঙ্ক। তাই হিন্দু ধর্মের কলঙ্ক কে বাংলা থেকে তিনি নিশ্চিত  করার ডাক দেন।


 সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেস থাকলে  সহায়ক মূল্যে যেমন চাষীরা তাদের ধান বিক্রি করতে পারবে তেমনি ফসলের ক্ষতি হলেও তারা ক্ষতিপূরণ পাবেন। কিন্তু কৃষি বিল এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলন করতে হবে। সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেয় 2006 সালে সিঙ্গুরের কৃষক আন্দোলনের কথা। মমতা  না থাকলে সিঙ্গুরের জমি ফেরত পাওয়া যেত না ।তাই তিনি সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি বলেন বিজেপি পুঁজিপতিদের দালাল ,নরেন্দ্র মোদী পুঁজিপতিদের দালাল।তাই এদের কে বাংলা থেকে তাড়াতে হবে। তা না হলে আপনি আর আপনার জমি ফেরত পাবেন না যদি এই কৃষিবিল চালু হয়ে যায়। তাই শান্তি উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি সর্বস্তরের মানুষকে থাকার জন্য আহবান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.