নদীয়ার শান্তিপুরে প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী যুবক - The News Lion

নদীয়ার শান্তিপুরে প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী যুবক

 


দি নিউজ লায়নঃ     প্রেমে প্রত্যাখ্যান এরপরেই মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হল 29 বছর বয়সী বেসরকারি সংস্থায় কর্মরত এক যুবক। ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাথানগাছি এলাকায়, পরিবারের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে শান্তিপুর দিগনগরের এক যুবতীর সাথে ভালোবাসা ছিল ওই যুবকের। 


এছাড়াও ওই যুবতীকে তার সহযোগিতায় বেসরকারি সংস্থাতে কাজের সুযোগ করে দেয় ওই যুবক। একটি বেসরকারি সংস্থার ম্যানেজারের দায়িত্বে ছিল সুব্রত বৈরাগ্য, বেশ কিছুদিন যাবত ওই যুবতীর সাথে বিয়ে সংক্রানত বিষয় নিয়ে মত বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যাকালীন যুবকের মৃত্যু কালের আগেও ওই যুবতীর সাথে কথাবার্তা হয় তার নিজের ঘরে বসেই। বেশ খানিকটা সময় বাদে পরিবারের লোক জনেরা ঘরে ঢুকে দেখে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবক সুব্রত বৈরাগ্য। ঘটনা জানাজানি হতেই এলাকার স্থানীয় মানুষজনেরা ছুটে আসে ও কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।


 পরিবারের অভিযোগ ওই যুবতীর কারণেই এই আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছে ওই যুবক সুব্রত বৈরাগ্য। পরিবারের একমাত্র ছেলে যার রোজগারে সংসার চলত, পরিবারে মা ছাড়া ওই যুবকের আর কেউ নেই বলে জানা যায়। তার বন্ধুবান্ধবরা জানান ওই যুবতীর সাথে ভালোবাসার সম্পর্ক ছিল আমরা সেটা জানতাম কিন্তু গতকাল এই ধরনের ঘটনা ঘটবে তা কখনো ভাবতেই পারিনি। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে শনিবার শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে এই ঘটনায় এখনো পযন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করিনি পরিবারের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.