বারুইপুর মহকুমা সবলা মেলার উদ্বোধন করেন স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী সাধন পান্ডে
দি নিউজ লায়নঃ বারুইপুর মহকুমা সবলা মেলার উদ্বোধন হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় বারুইপুর রেল ময়দানে। এই মেলার উদ্বোধন করেন স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী সাধন পান্ডে,বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ছিলেন বারুইপুর মহকুমাশাসক সহ পুরসভার প্রশাসকরা,জেলা পরিষদের উপাধ্যক্ষ। মুক্তিধারা প্রকল্পে মহকুমায় কত জন কে চাকরির সুযোগ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানতে চান আধিকারিকদের কাছ থেকে।
এই প্রকল্পের মহকুমা আধিকারিক ও ব্লক সুপারভাইজার কে মঞ্চে ডেকে মন্ত্রী জানেন মাত্র ২০০০ হাজার জনের ট্রেনিং হচ্ছে। এত কম কেন বলে মন্ত্রী আধিকারিকদের তিরস্কার করেন। আরও বাড়ানোর নির্দেশ দেন তাঁদের। পাশাপাশি,মহকুমাশাসককে ডেকে মন্ত্রী মঞ্চেই জানতে চান ক্ষুদ্র শিল্প মাত্র ৩৬টি কেন। ৩৬০ কেন হয়নি। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুধু রাস্তা,জল দিয়ে উন্নয়ন হবে না। মানুষের চাকরির সুযোগ করে দিতে হবে। স্ব নির্ভর গোষ্ঠীর মেয়েরা ক্যান্টিন চালাচ্ছে। আরও এই ক্যান্টিন বাড়াতে হবে। বারুইপুরে জ্যাম জেলি ফল নিয়ে প্রসেসিং করতে হবে।
সবাইকে নিয়ে কাজ করতে হবে। মন্ত্রীর এই বক্তব্যে অধ্যক্ষ বক্তব্য রাখতে গিয়ে বিরক্ত প্রকাশ করে বলেন,স্ব নির্ভর গোষ্ঠীর প্রকল্প মানুষের সামনে আনতে হবে। প্রচার বাড়াতে হবে,মন্ত্রীকেও দায়িত্ব নিতে হবে। মানুষ এর সুযোগ সুবিধাই জানে না। কাজে গাফিলতি থাকলে গলদ খুঁজতে হবে। ক্যান্টিন প্রসঙ্গে তুলে বলেন,বারুইপুরে স্ব নির্ভর গোষ্ঠীর মেয়েদের নিয়ে আহারে বাংলা ক্যান্টিন রয়েছে। এতে আর্থিক সহযোগিতা করুক দপ্তর। মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ১০০ টি স্টল বসেছে।

Post a Comment