বেহুলা নদীর পার দখল করে অবৈধ নির্মাণ কড়া পদক্ষেপ করছে প্রশাসন - The News Lion

বেহুলা নদীর পার দখল করে অবৈধ নির্মাণ কড়া পদক্ষেপ করছে প্রশাসন

 


দি নিউজ লায়নঃ    পুরাতন মালদায় বেহুলা নদীর কিছু অংশ দখল করে বিভিন্ন ধরনের বেসরকারি ভবন তৈরি করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে। একশ্রেণীর জমি মাফিয়া বেহুলা নদীর একাংশ মাটি ভরাট করে দখল করে নিচ্ছে বলে অভিযোগ। অথচ এই বেহুলা নদী সংস্কার করার উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ। একদিকে নদী সংস্কারের কাজ চললেও অন্যদিকে নদীর একাংশ বুঝিয়ে দেদার নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে। 


 ইতিমধ্যে এই সমস্যার ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষকে নালিশ করেছে পুরাতন মালদা মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নলডুবি এলাকার বাসিন্দারা। ওই এলাকার নদীর একাংশ দখল করে নির্মাণ কাজ হচ্ছে বলে অভিযোগ। রাতের অন্ধকারেই নদীর একাংশ বুঝিয়ে দিচ্ছে জমি মাফিয়ারা। মা নিয়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে। অবিলম্বে এই পরিস্থিতির সমাধান না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি জানিয়েছেন, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে মারাত্মক বিষয়। কোনভাবেই এরকম বেআইনি কাজ বরদাশ্ত করা হবে না। যদি আমার কাছে নির্দিষ্টভাবে কোন লিখিত অভিযোগ আসে নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য,  পুরাতন মালদা ব্লকের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বেহুলা নদী সংস্কারের। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ সরকারি অর্থ খরচ করে এই নদী সংস্কারের কাজ শুরু করেছে । ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে চলছে নদীর মাটি খননের কাজ। এই নদীর কাজ শুরু হতেই রীতিমতো খুশির হাওয়া তৈরি হয়েছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর, মঙ্গলবাড়ী, ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায়। যেহেতু এই গ্রাম পঞ্চায়েত দিয়েই ওই নদীটি প্রবাহিত হয়েছে।


কিন্তু অভিযোগ উঠেছে নলডুবি এলাকার বেহুলা নদীর একাংশ দখল করেই চলছে বেআইনি নির্মাণ কাজ। এতে করে নদীর ভারসাম্য নষ্ট হবে অভিযোগ করেছেন এলাকার বুদ্ধিজীবী থেকে শিক্ষক মহল ।

নলডুবি এলাকার একাংশ বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে মাটি ফেলে নদীর একটি অংশ বুঝিয়ে ফেলা হচ্ছে। আর সেখানেই নির্মাণকাজ চলছে । শীতের মরশুমে নদী শুকিয়ে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। চারদিকে শুধু নদীর অংশ জুড়ে ফাঁকা মাঠ আর সেই সুযোগেই নদীর ওপারে কিছুটা অংশ দখল করছে জমি মাফিয়া। এব্যাপারে প্রশাসনের কাছেও খুব শীঘ্রই ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ থানায় জমা পড়ে নি । যদি অভিযোগ হয়, তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.