গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলির হিন্দমোটর শিবতলা এলাকায় তৃনমূলের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হুগলি জেলার উত্তরপাড়ার হিন্দমোটর শিবতলা এলাকায় গ্যাস অফিসের সামনে জিটি রোডের ধারে সোমবার তৃণমূলের পক্ষ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া শহর যুব তৃণমূলের সভাপতি শুভদীপ মুখার্জি,উত্তরপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পিনাকী ধামালী, বিদায়ী কাউন্সিলর তাপস মুখার্জি সহ শতাধিক তৃণমূলের কর্মী সমর্থক।
কোন রকম যানজটের সমস্যা না করে রাস্তার ধারে গ্যাস সিলিন্ডার রেখে দীর্ঘক্ষণ এই প্রতি বাদ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।উত্তরপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি বলেন কেন্দ্র সরকার দিনের-পর-দিন গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ।
সেই সঙ্গে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি ক্রমশ বেড়েই চলছে।তাই জিনিস পত্রের দাম বাড়ছে। সে বিষয়ে কেন্দ্র সরকারের কোনো নজর নেই।তাই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রেখে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তিনি সর্বস্তরের মানুষকে কেন্দ্র সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Post a Comment