রানাঘাটে আদি নব‍্যের লড়াই, বিজেপি সাংসদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে পোস্টার পড়লো - The News Lion

রানাঘাটে আদি নব‍্যের লড়াই, বিজেপি সাংসদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে পোস্টার পড়লো

 


দি নিউজ লায়নঃ        রানাঘাটে আদি নব‍্যের লড়াই। এবার বিজেপি সাংসদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে পোস্টার পড়লো। রানাঘাট, বাদকুল্লা সহ বেশ কয়েক জায়গায় 'চরিত্রবান' সাংসদ জগন্নাথ সরকারের নাম এবং ছবি দিয়ে লেখা পোস্টার। ওই রঙিন পোস্টারে জগন্নাথের  ছবি ও হোয়াটসঅ্যাপ এর কিছু স্ক্রীনশট তুলে ধরা হয়েছে। 


সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক শোরগোল পড়ে যায় তীব্র অস্বস্তিতে পড়েন জেলার বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে তৃণমূলের ঘাড়ে দায় চাপানো বিজেপি নেতা কর্মীদের একাংশের মতে গোটা ঘটনার পেছনে রয়েছে বিজেপির আদি এবং নব‍্যের লড়াই। এর আগেও একাধিকবার জগন্নাথ সরকার এর সামনেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে এবার সরাসরি সাংসদকে নিয়ে বিতর্কিত পোস্টার আর অন্য রানাঘাট বাদকুল্লা সহ বিভিন্ন জায়গায়। 


বিজেপি নেতৃত্বের একাংশ এমনও মনে করছেন প্রার্থী ঘোষণার আগেই যদি দলের গোষ্ঠী কোন্দল এই পর্যায়ে যায় তাহলে মনোমতো প্রার্থী না হলে বিদ্রোহ আরো খারাপ জায়গায় যেতে পারে। রানাঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাপস ঘোষের দাবি, রানাঘাট সহ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় বিজেপির গোষ্ঠী কোন্দল আগেও ছিল কিন্তু এখন তা একেবারে প্রকাশ্যে চলে আসছে। আগামী দিনে এই ধরনের কোন্দল আরো প্রকাশ্যে আসবে। সাধারণ মানুষ বিচার করে তাদের সিদ্ধান্ত নেবেন। তবে নদীয়া জেলায় যে বিজেপি রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়বে বিধানসভা ভোটের পর, তা এখনই হলফ করে বলে দেয়া যেতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.