চাকরি-ব্যবসায় ক্ষতির সম্ভাবনা নাকি শুভ যোগ? কি আছে আপনার ভাগ্যে জানতে দেখুন আজকের রাশিফল - The News Lion

চাকরি-ব্যবসায় ক্ষতির সম্ভাবনা নাকি শুভ যোগ? কি আছে আপনার ভাগ্যে জানতে দেখুন আজকের রাশিফল

 


দি নিউজ লায়নঃ      

মেষ রাশি: বাড়তি কোনও কাজের সুযোগ আসতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাচল করা দরকার। ব্যবসায় অর্থ আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনো তথ্য লাভ করতে পারেন। মনোবাসনা পূর্ণ হতে পারে। সন্তান বিষয়ে চিন্তিত হতে পারেন। কারো প্রেমের আহবানে সাড়া দেয়া হতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করে বাস্তবভিত্তিক চিন্তা করুন।

বৃষ রাশি: সকাল থেকে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পাওনা আদায় হতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। চলাফেরায় ঝুঁকি এড়িয়ে চলুন। অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের ফলে কারো কারো অসুস্থতা দেখা যেতে পারে।

মিথুন রাশি: পড়াশোনার জন্য দিনটা খুব ভাল। আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। শরীর ও মন মোটামুটি চাঙা থাকবে। শুভ চিন্তা ও কর্মে সম্পৃক্ত হতে পারেন। কারো কারো ক্ষেত্রে আয়ের অংক ওঠানামা করতে পারে। ভ্রমণে সচেতন থাকুন।

কর্কট রাশি: ব্যবসার ঋণ থেকে মুক্তি পেতে পারেন। ব্যয় বাড়বে। শরীর কিছুটা কম ভালো যেতে পারে। দায়দায়িত্ব ও কাজ বাড়বে। মনোবাসনা পূর্ণ হতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কারো কারো ক্ষেত্রে পেশাগত পদোন্নতি কিংবা কাঙ্ক্ষিত সাফল্য লাভের যোগ রয়েছে।


সিংহ রাশি:  আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। কেউ কেউ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। নব দম্পতির সন্তান বিষয়ে সচেতনতার প্রয়োজন আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। শরীর কম ভালো যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

কন্যা রাশি:  জলপথে কোনও বিপদ থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। প্রবাস সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।

তুলা রাশি: পেশাগত কোনো সুখবর আশা করতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে। বড় ধরনের কোনো কাজের সুযোগ পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকি এড়িয়ে চলুন। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি: ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। পড়াশোনায় আজ বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে খরচ বাড়তে পারে। গরিবদের জন্য কিছু করতে পেরে আনন্দ। ব্যবসায় শুভ খবর আসতে পারে।  প্রবাস কিংবা উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে।


ধনু রাশি: ব্যবসায়িক দিক ভালো যাবে। কারো সঙ্গে চুক্তি হতে পারে। অবিবাহিতদের কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনা ফলপ্রসূ হতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন কিছু করা থেকে বিরত থাকুন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।

মকর রাশি: আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা।  সামাজিক সম্মান বাড়বে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমে বিবাদ মিটে যেতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ।  পেশাগত দায়দায়িত্ব বাড়বে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। ব্যবসায়িকভাবে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। সাময়িকভাবে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।

কুম্ভ রাশি: সৃজনশীল চিন্তা ও কর্মের সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে। কারো করো ক্ষেত্রে মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ হতে পারে। বিবাহিত দম্পতিরা সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। শরীর ও মন সাময়িকভাবে কম ভালো যেতে পারে। মানসিক চাপ বাড়তে পারে।

মীন রাশি: আর্থিক যোগাযোগ আসতে পারে। বড় ধরনের কোনো প্রকল্পে সম্পৃক্ত হতে পারেন। প্রয়োজনে দক্ষ ও অভিজ্ঞদের পরামর্শ কিংবা সহযোগিতা পেতে পারেন। কেউ কেউ আপনার সাফল্যে বিরোধিতা করতে পারে। কারো স্বার্থে আঘাত লাগতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকুন। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.