বালিচক বিদ্যাসাগর শিশু উদ্যান এর শিলান্যাস অনুষ্ঠান
দি নিউজ লায়ণঃ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে বালিচক বিদ্যাসাগর শিশু উদ্যানের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার বিকেলে শিলান্যাস অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া, প্রধান অতিথি ছিলেন ডেবরা ব্লকের বি ডি ও পিন্টু ঘরামী, ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, স্থানীয় অঞ্চল প্রধান উৎপল সুর সহ এলাকার মানুষ জন।
প্রায় ১ কোটি টাকা ব্যায়ে এই শিশু উদ্যান টি ২০২১ সালের মধ্যেই সম্পূর্ণ হয়ে উঠবে এমনটাই জানান ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদীপ কর । তিনি আরো বলেন যে এই এলাকার মানুষের দাবি মেনে বালিচকে বিদ্যাসাগর শিশু উদ্যান শিশুদের জন্য তৈরি করার উদ্যোগ গ্রহণ করে ডেবরা ব্লকের ডুয়া দুই গ্রাম পঞ্চায়েত ।
এর ফলে বালিচক এলাকার শিশুরা যেমন শিশু উদ্যান এ গিয়ে আনন্দ উপভোগ করতে পারবে, পাশাপাশি আরো ৫ টি গ্রামের শিশু ও মানুষ জন এই শিশু উদ্যানের আনন্দ নিতে পারবেন। তিনি আরো বলেন যে এই এলাকার শিশুদের কথা চিন্তা করে এই শিশু উদ্যান তৈরির কাজ সোমবার থেকেই শিলান্যাস এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।আগামী এক বছরের মধ্যেই এই শিশু উদ্যান তৈরির কাজ শেষ হবে। তারপরে শিশুদের জন্য উদ্যানটি চালু করা হবে।

Post a Comment