গালওয়ান সংঘর্ষে নিহত ৫ চিনা সেনার নাম প্রকাশ - The News Lion

গালওয়ান সংঘর্ষে নিহত ৫ চিনা সেনার নাম প্রকাশ

 


দি নিউজ লায়নঃ       ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে চিনের সেনার সংঘর্ষে নিহত হওয়া ৫ চিনা সেনার নাম প্রকাশ করল জিংপিং সরকার। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে চাপের মুখে পড়েই নতিস্বীকার করে মাত্র ৫ জনের নাম প্রকাশ করেছে চিন সরকার। কারণ, ভারতীয়দের সেনার কথায় জনা ৩০ চিনা সেনা নিহত হয়েছিল সংঘর্ষে।   ওই সংঘর্ষে শহিদ হয়েছিল ২০ জন ভারতীয় সেনাও। সে সময় চিন দাবি করেছিল, তাদের কোনও সেনা নিহত হয়নি।  


শুক্রবার, পিপলস লিবারেশন আর্মি ৫ নিহত সেনার নামের তালিকা প্রকাশ করেছে।   স্থানীয় সেনাবাহিনীদের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ রয়েছে, পাঁচ চিনা জওয়ান ভারতীয় সেনার হাতে নিহত হয়েছে বলে জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি। 


ওই চিনা শহিদদের বিশেষ স্বীকৃতি দিতে চলেছে শি জিংপিং সরকার। জানা গিয়েছে, ওই পাঁচ সেনার নাম মিলিটারি কম্যান্ডার রেজি মেন্টাল কম্যান্ডার কুই ফাবাও, চেন জিয়াংগ্রং, শিয়াও শিয়ায়ুন, ওয়াং জুয়ারনন ও চেন হংজুন।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.