বিশ্বভারতীর সমাবর্তনে মোদী
দি নিউজ লায়নঃ আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি ভাবে বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সকাল ১১ টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সমাবর্তনে যোগ দেবেন তিনি। বিশ্বভারতী সূত্রে খবর, এদিনের অনুষ্ঠানে ২ হাজার ৫৩৫ জন ছাত্র ছাত্রী ডিগ্রি পাবেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গিয়েছে, রবিবার এই সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও তিনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। নবান্নের তরফে কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পিএমও-এর তরফে বলা হয়েছে, রাজ্যপাল জগদীপ ধনকড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডাঃ রমেশ পোখরিয়াল নিশঙ্ক, সঞ্জয় ধোত্রেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Post a Comment