ডোবায় উল্টে পড়ল একটি তিনতলা বাড়ি - The News Lion

ডোবায় উল্টে পড়ল একটি তিনতলা বাড়ি

 


দি নিউজ লায়নঃ         বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জের একটি তিনতলা বাড়ি পাশের ডোবায় উল্টে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছে  যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তাঁরা উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত তাঁরা ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।   


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, উদ্ধার হওয়া ৭ জনের মধ্যে দুজন নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না, আমাদের কর্মীরা তা দেখছেন।


শুক্রবার সকালের দিকে কেরানীগঞ্জের পূর্বাচল খেলার মাঠের পাশের ওই বাড়িটি একদিকে কাত হয়ে পাশের ডোবায় উল্টো পড়ে।  তিনি জানান, ওই বাড়িতে দুই তলার ওপরে টিনের ছাউনি দিয়ে আরেকতলা তলা হয়েছিল।  কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, কী কারণে বাড়িটি দেবে গেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচু জমির কারণে দেবে গিয়ে থাকতে পারে।  


এদিকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাদী পারভীন তিন্নী ঘটনাস্থল পরিদর্শন কুরতে এসে ওই বাড়ির আশপাশের আরও ৫টি অপরিকল্পিত বাড়ি সিল করে দেন এবং ওই বাড়িগুলির গ্যাস জল ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.