বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার আগে উত্তরপ্রদেশের দিকে দেখুন, মুর্শিদাবাদে অমিত শাহকে জবাব মমতার
দি নিউজ লায়নঃ 'বাংলার দিকে তাকানোর আগে উত্তরপ্রদেশের দিকে দেখুন। ওখানে তো সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সাংবাদিক সবাইকে খুন হতে হয় বাংলার আইন-শৃঙ্খলা সারা দেশের তুলনায় অনেক ভালো'- কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনার জবাব মুর্শিদাবাদ থেকে দিলেন মমতা। বৃহস্পতিবার সকালে আশঙ্কায় কলকাতা ফেরার পথে মুর্শিদাবাদে আসেন মুখ্যমন্ত্রী।
সেখানে ব্যারাক স্কোয়ার ময়দানে অস্থায়ী মঞ্চের চারিপাশে ঘুরে দেখার পরে জেলার জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলার আইন-শৃঙ্খলা অনেক ভালো, সারাদেশে এই রাজ্য আইনশৃঙ্খলা সর্ব সেরা। "মুর্শিদাবাদ জেলাতে তো একসময় খুনোখুনি, বোমাবাজি চলতো,এটা একটা ফ্যাক্টার হয়ে গিয়েছিল ৷ কিন্তু আস্তে আস্তে মানুষও বুঝছে প্রশাসনও সক্রিয় হচ্ছে"।
বিজেপিকে এক হাতে নিয়ে যোগী রাজ্য উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন," উত্তরপ্রদেশের কেবল পুলিশ নয়, সেখানে সাংবাদিকরাও খুন হয়। আমাদের এই রাজ্য অনেক ভাল অবস্থানে রয়েছে"। তবে সরাসরি অমিত শাহের কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেননি মমতা। তিনি বলেন, যে কোনও রাজনৈতিক দল আসবে প্রোগ্রামে। এটা নিয়ে প্রত্যেকের অধিকার আছে আসার। আমি এটা নিয়ে কোন মন্তব্য করব না"।

Post a Comment