চন্দ্রকোনা টাউন থানার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ - The News Lion

চন্দ্রকোনা টাউন থানার স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

 


দি নিউজ লায়নঃ      ভোট ঘোষণার  দিন এখনো বাকি । এর মধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবারই পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার কেশপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করার পর রবিবার  পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর ও চন্দ্রকোনা টাউন থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করে কেন্দ্রিয় বাহিনী।


 যেসব এলাকা স্পর্শকাতর সেই সব এলাকার তালিকা ধরে সেই সব বুথ এলাকায় যান । স্থানীয় থানার ওসি দের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা  বিভিন্নএলাকা ঘোরেন।


 তারা গ্রাম বাসীদের সাথে কথা বলেন।ভোটের আগে ভয় মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য ভোটের দিন ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর  জওয়ান রা  পশ্চিম মেদিনীপুর জেলার সংবাদ শিরোনামে থাকা গ্রাম গুলিতে গিয়ে রুট মার্চ শুরু করেছে।রবিবার আনন্দপুর থানার ও চন্দ্রকোনা টাউন থানার একাধিক গ্রামে গিয়ে রুট মার্চ করেন কেন্দ্রিয় বাহিনীর জওয়ান রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.