তথ্যচিত্রকে হাতিয়ার করেই এবারে এগোচ্ছে বিধানসভা নির্বাচনের শিলিগুড়ি শহরের রাজনীতি
দি নিউজ লায়নঃ তথ্যচিত্রকে হাতিয়ার করেই এবারে এগোচ্ছে বিধানসভা নির্বাচনের শিলিগুড়ি শহরের রাজনীতি। উন্নয়নের ফিরিস্তি নিয়ে বৈঠক সভা মিটিং মিছিলের সঙ্গে এবার তথ্যচিত্রের মাধ্যমেই ব্যাপক পরিসরে মানুষের কাছে পৌঁছনো সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক দলগুলি। তৃনমূল তার বিগত এগারো বছরের রিপোর্ট কার্ড ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাতে রাজ্যের উন্নয়নের যাবতীয় নথি রয়েছে। তবে এবার শিলিগুড়ি ভিত্তিক ধারাবাহিক ভাবে যে বিপুল উন্নয়ন হয়েছে তা তথ্যচিত্রের মাধ্যমে বিধানসভা নির্বাচনের আগে পৌঁছে দিতে চলেছে তৃনমূল।
সেক্ষেত্রে উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক ভবন মিনি সচিবালয় উত্তরকন্যা, গাজলডোবা পর্যটন হাব, পথের সাথী অতিথি নিবাস, সাফারি পার্ক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রকল্প বর্ধমান রোড থেকে ঝংকার মোড়ের উড়ালপুল, উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ, সহ যাবতীয় উন্নয়ন প্রকল্প গুলিকে ভিত্তিস্তম্ভ হিসেবে জনসাধারণের সামনে রাখা হবে। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার জানান আমরা সারাবছর উন্নয়নমূলক কাজ করি। তার রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের কাছেও গিয়েছি। আলাদা করে উন্নয়নের প্রয়োজন নেই।তবে অসাধু এক রাজনৈতিক দল মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।
রাজ্যের উন্নয়নে ভাগ বসাতে চাইছে তারা। তাই মানুষের সামনে তথ্যচিত্র আকারে রাখার ভাবনা চিন্তা চলছে। যদিও একই ফর্মুলা ব্যবহার করছে বাম ও রাম উভয়েই। ইতিমধ্যেই অশোক ভট্টাচার্য্য পুর নিগমের তথ্যচিত্র প্রকাশের মধ্য দিয়ে বাম আমলে শিলিগুড়িতে পরিকল্পনা রূপায়ন করা হয়েছিল সে কথা টেনে নিয়ে এসেছেন। যদিও জনগনের মন্তব্য বাম আমলে অপরিকল্পিত নগরন্নয়নের জের টানছে আজও শিলিগুড়ি শহর। তাই তার তথ্যচিত্র সুপার ফ্লপ। একইভাবে ঝাঁকজমকে তথ্যচিত্ৰ পরিবেশন করতে চলেছে বিজেপিও।

Post a Comment